× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে খুনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ০০:৪৩ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:৫৪ পিএম

নিহত আজীম হোসেন। সংগৃহীত

নিহত আজীম হোসেন। সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে খুনের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা।

৪০ বছর বয়সী নিহত আজীম হোসেন উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। 

অভিযুক্ত মেহেদী হাসান সম্পর্কে তার আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির বিরোধের জেরে মেহেদী চাচাতো ভাই আজীমকে সন্ধ্যার দিকে কুপিয়ে জখম করে । পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা