× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাইমুড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২০:০৩ পিএম

শাহাদাত হোসেন। প্রবা ফটো

শাহাদাত হোসেন। প্রবা ফটো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চুরির অভিযোগে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। ১ মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, নির্যাতনকারীরা ওই যুবককে পিটিয়ে রক্তাক্ত ও আহত করেছে। এ সময় শাহাদাত পানি চাইলে তাকে পানি দেওয়া হয়নি। এভাবেই একপর্যায়ে মারা যান শাহাদাত। পরে তার মরদেহ তিন রাস্তার পাশে খালি ভিটায় ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত জয়াগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বক্স আলী জমাদার বাড়ির আবুল কাশেমের ছেলে।

নিহতের বোন শাহিন আক্তার বলেন, ‘তারা আমার ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে নির্যাতন করেছে। আমার ভাই চুরি যদি করেও থাকে দেশের আইন আছে। সে কাউকে হত্যা করেনি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

নিহতের আরেক বোন জাহানারা বেগম বলেন, ‘তাকে না মেরে থানায় দিত। আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। আমি সরকারের কাছে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

প্রতিবেশী কামাল হোসেন বলেন, ‘কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, পুলিশ আছে। অপরাধ করলে তার শাস্তি হবে আইন অনুযায়ী। এভাবে পরিকল্পিতভাবে হত্যা আমরা মানতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় দোকানদার দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এমন নির্মম নির্যাতন পৃথিবীর ইতিহাসে কোথাও দেখিনি। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’ 

স্থানীয় ইউপি সদস্য শামিম আলম বলেন, ‘হত্যার ভিডিও আমি পাইনি। অনেকেই নাকি ফেসবুকে পেয়েছে। আমি তাকে এর আগেও চুরির ঘটনায় থানায় সোপর্দ করেছি। আইন আইনের গতিতে চলবে। কেউ যদি হত্যায় জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা