× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ২২:০০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৭ এএম

আহত ওসমান মিয়া

আহত ওসমান মিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওসমান মিয়া নামের এক ডিশ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ওই ডিশ ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন লুটে নেয়। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় ঘটে এ ঘটনা। গুরুতর আহত ওসমান মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওসমান হোড়গাঁও এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। 

ওসমান মিয়ার বড় ভাই সোলায়মান মিয়া জানান, ওসমান বৈধভাবে সব নিয়মকানুন মেনে এলাকায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করে আসছে। সোমবার সকালে এলাকায় একটি নতুন ডিশ সংযোগ দিতে গেলে গোলাকান্দাইল এলাকার দেলোয়ার হোসেন তাকে বাধা দেন। কেন বাধা দিচ্ছে জানতে চাইলে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্্বিতণ্ডা হয়। 

সোলায়মান বলেন, ‘ওই ঘটনার পর হোড়গাঁও বাজার এলাকায় অবস্থিত ডিশ কন্ট্রোলরোম থেকে বাড়ি ফিরছিল ওসমান। পথে একা পেয়ে দেলোয়ার হোসেন, আহমেদ শুভ, আলী, সজীব, ইলিয়াছ, জুয়েল, সোহেলসহ ১২-১৫ জনের দল চাপাতি, রামদা, ছোড়া নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। ধারালো অস্ত্রের আঘাতে ওসমানের হাতের একটি আঙুল দ্বিখণ্ডিত হয়ে যায়।’ তিনি অভিযোগ করেন, ‘এ ঘটনায় থানায় মামলা করলে তাদের পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন হামলাকারীরা।’

এ ব্যাপারে অভিযুক্ত কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ হামলার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

প্রবা/রসি /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা