× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা বর্ষবরণে জয়পুরহাটে হাডুডু-লাঠি খেলা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৭:০৫ পিএম

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে উদযাপিত হলো বাংলা নববর্ষ। প্রবা ফটো

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে উদযাপিত হলো বাংলা নববর্ষ। প্রবা ফটো

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩০। এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় হাডুডু, লাঠি খেলা ও পালকি প্রদর্শনী। এ ছাড়া তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক। এতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে ডিসি চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার কেএম মামুন খান চিশতী, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামসুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফে আকবর চৌধুরী রাজা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা