× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহ্যের আদলে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৫:৫১ পিএম

গরু গাড়ি অনেকে অংশ নেন মঙ্গল শোভাযাত্রায়। প্রবা ফটো

গরু গাড়ি অনেকে অংশ নেন মঙ্গল শোভাযাত্রায়। প্রবা ফটো

তপ্ত রোদ। বৈরী আবহাওয়া। সব উপেক্ষা করে বরণ করে নেওয়া বাংলা নতুন বছর। এদিনে ব্যতিক্রমী আয়োজিন ছিল নওগাঁয়। আবহমান বাংলার ঐতিহাসিক আদলে পালিত হয় মঙ্গল শোভাযাত্রা। গ্লানি মোছার আহ্বান আর মলিনতাকে পেছনে ফেলে শপথ নেওয়া হয় নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার।

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের জিলা স্কুল থেকে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্তরে গিয়ে শেষ হয়।

এতে শোভা পায় বাংলার ঐতিহ্য। অনেকে অংশ নেন, গরু গাড়ি; পালকি ও ঘোড়া নিয়ে। যা বর্নিল করে তোলে শোভাযাত্রাটি। শপথ নেওয়া হয় পুরনো গ্লানি মুছে ফেলার এবং হতাশা ও মলিনতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন, জেলা প্রশাসক (ডিসি) খালিদ মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার (এসপি) রাশিদুল হক। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিল্পী, শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা