খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৪:৫১ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ পিএম
জলকেলির মাধ্যমে নতুন
বছরকে বরণ করতে খাগড়াছড়িতে মারমাদের সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল)
সকালে মারমা উন্নয়ন সংসদের আয়োজনে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান
কুজেন্দ্র লাল ত্রিপুরা মারমাদের ঐতিহ্যবাহী সামাজিক এ উৎসবের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পাজেপ সদস্য কল্যাণমিত্র বড়ুয়াসহ মারমা সম্প্রদায়ের হাজার হাজার লোক। পরে পানখাইয়াপাড়ার বটতলা থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের শাপলা চত্বর ঘুরে মারমা সংসদে গিয়ে শেষ হয়।
মহাসাংগ্রাই উৎসবের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় মারমারা। ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠীর মতো মারমারাও তিন দিন (১৪, ১৫ ও ১৬ এপ্রিল) সাংগ্রাই উৎসব পালন করবেন। সাংগ্রাইয়ের দিন বিশ্ব মানব জাতির কল্যাণে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে বিহারে ফুল দিয়ে পূজা ও প্রাথর্না করেন তারা। দ্বিতীয় দিন প্রধান সাংগ্রাই এবং তৃতীয় দিন পানি খেলার মাধ্যমে শেষ হবে মারমা সম্প্রদায়ের মহাসাংগ্রাই।
মারমা সম্প্রদায়ের দান প্রথা অন্যতম। এই দিনে পানীয় দান, বস্ত্র দান, বুদ্ধের উদ্দেশ্যে নানাবিধ দানসহ আরও অনেক আয়োজন করেন তারা। মারমা সম্প্রদায়ের সকল বয়সী নারী-পুরুষ রঙবেরঙের পোশাকের সাজে পানি খেলায় মেতে ওঠেন। দলবেঁধে একই ড্রেস পরে নেচে-গেয়ে সাংগ্রাই উৎসব পালন করবেন তারা।
এদিকে বাংলা নববর্ষ
বরণ ও সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করেছে