× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির ট্যাংক থেকে লাশ উদ্ধারের ৫ মাস পর স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৬:২০ পিএম

গ্রেপ্তার হাসান আকন্দ। প্রবা ফটো

গ্রেপ্তার হাসান আকন্দ। প্রবা ফটো

পাঁচ মাস আগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি ভবনের পানির টাংক থেকে সার্জিনা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করা হয়। এই মামলায় সার্জিনার স্বামী হাসান আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১২ এপ্রিল) মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে হাসান আকন্দ সার্জিনাকে হত্যা করেন। ঘটনার পর গা ঢাকা দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার একটি গরুর খামারে চাকরি নেন। বুধবার সেখান থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম ইপিজেড থানা এলাকার একটি বাড়ির পানির ট্যাংক থেকে সার্জিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। সার্জিনা পটুয়াখালীর বাউফল উপজেলার ওয়াহিদুল গাজীর মেয়ে। সার্জিয়ার স্বামী হাসান একই এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে রিকশা চালাতেন। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

লাশ উদ্ধারের পরদিন সার্জিয়ার খালা স্মৃতি বেগম ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার ছায়াতদন্ত করছিল পিবিআই।

বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে হাসান সার্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পানির ট্যাংকে রাখে। এক দিন স্বাভাবিকভাবে ওই বাসাতেও ছিলেন হাসান। সে সময় সবাইকে বলেন, সার্জিনা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন। হত্যার তৃতীয় দিন তিনি পালিয়ে যান। ওই দিনই লাশ উদ্ধার হয়। হাসান কোনো ধরনের ডিভাইস ব্যবহার করতেন না বলে তাকে গ্রেপ্তার করতে বেশি সময় লেগেছে। গ্রেপ্তারের পর হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা