× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে চার সাংবাদিকের ওপর হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:২৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৯ পিএম

বানিয়াচং থানা। ফাইল ফটো

বানিয়াচং থানা। ফাইল ফটো

সাইকেলে বিশ্ব ভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ স্থানীয় তিন সাংবাদিক।

হামলার শিকার অন্য সংবাদিকরা হলেন--বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ও কালেরকণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নে রামনাথ বিশ্বাসের বাড়ির সামনে এ হামলা হয়।  

সাংবাদিক রাজীব নূর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রামনাথ বিশ্বাসের বাড়ি অনেক দিন ধরে দখল করে রেখেছেন ওয়াহেদ মিয়া ও তার পরিবার। এ বিষয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য আমরা সেখানে গিয়েছিলাম। ওই সময় আমি রামনাথ বিশ্বাসের ঘরের একটি ছবি তোলার পর ওয়াহেদ মিয়া চড়াও হন। আমরা আমাদের উদ্দেশ্য ব্যাখ্যা করার একপর্যায়ে উনার ছেলে ওয়ালিদ সেখানে আসেন এবং হ্যাঁচকা টান দিয়ে আমার মোবাইল কেড়ে নেন।

ওয়ালিদের সঙ্গে আরও কয়েক যুবক যুক্ত হয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন বলেও জানিয়েছেন সাংবাদিক রাজীব নূর। তার সঙ্গে থাকা সাংবাদিক আলমগীর ও তৌহিদকে বেধড়ক পেটানো হয়েছে বলেও তিনি জানান। 

তবে বাড়িতে এসে অনুমতি ছাড়া ছবি তোলায় কথা কাটাকাটি হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াহেদ মিয়া। 

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)। 

প্রবা/এইচকে /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা