× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২০:২৫ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২১:০০ পিএম

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। প্রবা ফটো

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে উপজেলার ১৬টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং এসব ইউনিয়নের ওয়ার্ডগুলোতে কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ৪ এপ্রিল মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ। সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির তালুকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর আসে। এসব মতবিরোধ ও দলীয় কোন্দলের কারণে বিভিন্ন ইউনিয়নের একাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ দেন। এ প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ জরুরি সভা আহ্বান করে। এই সভা থেকে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক সদস্য বলেন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কমিটি গঠনের আগে সহযোগী সংগঠন থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা করেননি। তা ছাড়া এ উপজেলার ইউনিয়নগুলোর কমিটি গঠনের আগে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হয়নি। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এসব কারণে স্থানীয় নেতাকর্মীরা জেলা কমিটির কাছে অভিযোগ দিয়েছেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বলেন, ‘সাংগঠনিক কাঠামোর আলোকে কাজ না করা এবং জেলা আওয়ামী লীগের নির্দেশ অমান্য করায় মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, ‘আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি। এ বিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি। অনেকের কাছ থেকে মৌখিকভাবে শুনেছি।’

তিনি বলেন, ‘রেজল্যুশনের কপি পেলে বা চিঠি দেওয়া হলে সাংগঠনিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা