× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে বিষ দিয়ে শিকার চিংড়ি শুটকি ফেলে পালাল জেলে

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৪৩ পিএম

বন বিভাগের জব্দ করা চিংড়ি শুটকি। প্রবা ফটো

বন বিভাগের জব্দ করা চিংড়ি শুটকি। প্রবা ফটো

সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা তিন বস্তা চিংড়ি শুটকি জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল থেকে এ শুটকি জব্দ করে বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে অসাধু জেলেরা নৌকা, জাল ও শুটকি ফেলে গহীন বনে পালিয়ে যায়। এসময় তিন বস্তা চিংড়ি শুটকি, চারটি টোনাজাল ও তিনটি নৌকা জব্দ করা হয়। বিষ দিয়ে চিংড়ি শিকারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।’

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ করা শুটকি এবং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে বন আইনে একটি মামলা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা