× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে বাইকের ধাক্কায় নিহত ২

সিলেট অফিস

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:৩৯ পিএম

সংঘর্ষে দুর্ঘটনাকবলিত পুলিশের পিকআপ ও মোটরসাইকেল। প্রবা ফটো

সংঘর্ষে দুর্ঘটনাকবলিত পুলিশের পিকআপ ও মোটরসাইকেল। প্রবা ফটো

সিলেটে পুলিশের পিকআপ ও ট্রাকের সংঘর্ষ এবং ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার পুলক রায় ও নগরের শাহপরাণ এলাকার ফয়সল আহমদ।

সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী গণমাধ্যম কর্মকর্তা) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার রাতে সিলেট-ভোলাগঞ্জ সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থেকে পুলিশের একটি পিকআপ সিলেটের দিকে আসছিল। রাত ১০টার দিকে মিত্রিমহলের ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পিকআপটি পৌঁছালে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল তিন আরোহীসহ ট্রাকের পেছনে এসে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক পুলক মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর ফয়সল আহমদ মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় পুলিশের পিকআপ ভ্যানের চালক ও কয়েকজন কনস্টেবল আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা