× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপে ধাক্কা দিয়ে আরেক পিকআপ চালক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পদ্মা সেতুতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে এক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপর চালককে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চালকের নাম আব্দুল কুদ্দুস শেখ। তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে। বাবার নাম সাত্তার শেখ।

নিহতের মামি শাশুড়ি বৃষ্টি আক্তার বলেন, ‘আমার জামাই রাজবাড়ী থেকে পিকআপ ভ্যানে কাঁচা মরিচ নিয়ে ঢাকায় আসছিল। পথে পদ্মা সেতুতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে কুদ্দুস শেখ গুরুতর আহত হয়। পরে ওইখানকার টহল পুলিশ একটি অ্যাম্বুলেন্স দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মৃত অবস্থায় দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা