× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাজিরপুরে সংঘর্ষ : তিন ছাত্রদল নেতা গ্রেপ্তার

পিরোজপুর সংবাদদাতা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১২:৫০ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৩ পিএম

নাজিরপুর থানা। ছবি : প্রবা

নাজিরপুর থানা। ছবি : প্রবা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলায় দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক পলাশ ও উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম খান। 

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান।

গত বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয় বলে এলাকাবাসী জানান। সংঘর্ষে অনেকে আহত হন। 

ওসি বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। তিনি অভিযোগ করেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা আসার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন এবং সমাবেশ শেষে বাড়ি ফেরার পথেও হামলা করেন। হামলায় বিএনপিসহ এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাছাড়া বিএনপির অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও মালপত্র ভাঙচুর করা হয়। আবার উল্টো আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হলো।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন খান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।


প্রবা/ইউরি/টিকে/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা