× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১২:৪১ পিএম

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনায় বক্তারা। প্রবা ফটো

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনায় বক্তারা। প্রবা ফটো

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।  এ সময় প্রতিবন্ধী শিশু ও অটিজম বিদ্যালয়সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ শিরোনামে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. অছিম উদ্দিন, আমবাটি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা। 

সমাজসেবা অধিদপ্তর জানায়, নওগাঁ জেলায় ৭০ হাজার ৩৩১ জন অটিজম, শারিরীক প্রতিবন্ধী, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালসি, বহুমাত্রিক প্রতিবন্ধী, ডাউন সিনড্রম এবং অন্যান্য প্রতিবন্ধী রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা