× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২২:০২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সাইটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. আলাউদ্দিন। সে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামের বাসিন্দা। 

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এবং হত্যাসহ অপর দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।’

থানা সূত্র জানা গেছে, গ্রেপ্তার আলাউদ্দিনের বিরুদ্ধে ২০০৯ সালের শ্রীমঙ্গল থানার একটি মামলার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমকারাদণ্ড দেন। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলার ওয়ারেন্ট ছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা