× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গর্ভের সন্তান হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২০:০৮ পিএম

গাইবান্ধা জেনারেল হাসপাতালে নবজাতকের ময়নাতদন্ত করা হয়। প্রবা ফটো

গাইবান্ধা জেনারেল হাসপাতালে নবজাতকের ময়নাতদন্ত করা হয়। প্রবা ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ উপজেলার সতিরজান গ্রামে এ ঘটনা ঘটে।

হামিদা বেগম নামে এক নারী পুলিশের কাছে অভিযোগ করেন, তার ছেলের বউ নাসিমা বেগম ছিলেন সন্তান সম্ভাব্য। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ মার্চ রাতে প্রতিবেশী আজাদ মিয়া ও তার স্ত্রী গোলেজা বেগম নাসিমাকে মারপিট করে এবং পেটে, বুকে আঘাত করে। ২৪ মার্চ রাতে পেটের ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সিজারিয়ানের মাধ্যমে মৃত সন্তানের জন্ম দেন। মারপিটে পেটের সন্তানের মৃত্যু হয়েছে। 

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইসলাম হোসেন জানান, হত্যার অভিযোগে  নবজাতকের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা