× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে দুই শিক্ষার্থী হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৯:২৫ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ হোসেন বাপ্পি ও নাফিস মস্তফা আনসারী হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) দুপুরে ঢাকার কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। গ্রেপ্তার ওই আসামি উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এর আগে শুক্রবার (২৪ মার্চ) ভোলার বোরহানউদ্দিন থেকে একজনকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাউফলের ইন্দ্রকুল গ্রাম থেকে আরেক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। 

গত বুধবার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাফিস, মারুফ ও মো. ফোজায়েল হোসেন সিয়ামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফিস ও মারুফ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সিয়াম।

এ ঘটনায় শুক্রবার নাফিসের মা নার্গিস বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করা হয়। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা