× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মর্টারশেলকে ‘গুপ্তধন’ ভেবে কাটতে গিয়ে বিস্ফোরণে গোড়ালি বিচ্ছিন্ন

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৬:৪২ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৭:০০ পিএম

মর্টারশেল বিস্ফোরণে আহত বাবু মিয়া। প্রবা ফটো

মর্টারশেল বিস্ফোরণে আহত বাবু মিয়া। প্রবা ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেলকে গুপ্তধন ভেবে কাটতে গিয়ে বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পা ঝলসে গেছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত বাবু মিয়া ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়ির লেদ মিস্ত্রি।

কুড়িগ্রামের (ভূরুঙ্গামারী সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্শেদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই এলাকার আজিজ কমান্ডারের বাড়ির পাশে পুকুরে মাটি কাটার সময় পরিত্যাক্ত মর্টারশেলটি কুড়িয়ে পান। এটি বাড়িতে নিয়ে যান তিনি। রাতে রান্না ঘরের দরজা বন্ধ করে গ্রান্ডার মেশিন দিয়ে মর্টারশেলটি কাটতে গেলে এটি বিস্ফোরিত হয়।

এএসপি মোর্শেদুল হাসান জানান, এতে বাবুর ডান পায়ের গোড়ালিসহ হাঁটুর কাছাকাছি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পা ঝলসে গেছে। আহত অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পরিবার। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করছি, মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়ের। গুপ্তধন ভেবে এটি বাড়িতে নিয়ে যান বাবু। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা