× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১১:৪৯ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৯:১৫ পিএম

 মাওলানা আব্দুল মালিক আল মনসুরী। প্রবা ফটো

মাওলানা আব্দুল মালিক আল মনসুরী। প্রবা ফটো

মৌলভীবাজার কুলাউড়াতে ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় এক বক্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বুধবার (২২ মার্চ) সকালে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমদুদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের সময় মঞ্চ থেকে উল্টে পড়ে তার মৃত্যু হয়।’

মৃত বক্তার নাম মাওলানা আব্দুল মালিক আল মনসুরী। তার বয়স ৬৮ বছর। তিনি স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মাওলানা আব্দুল মালিক আল মনসুরী বয়ান করেন। দুরুদ শরীফ পাঠরত অবস্থায় তিনি আকস্মিক উল্টে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা