ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১০:৪৯ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৩ ১১:৪০ এএম
নিহত জহিরুল ইসলাম।
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত জহিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মার্চ) ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জহিরুল ইসলামের পরিবার ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আলী আকবর কোম্পানি বাড়ির নুর নবীর ছেলে জহিরুল ইসলাম ২০২০ সালে আবুধাবি যান। তিনি প্রবাসজীবনে একই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে যৌথ মালিকানায় ব্যবসা করতেন। ১১ মার্চ আবুধাবির ওমলকাইম এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জহির। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৫ মার্চ মারা যান।
নিহতের মামা সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এয়াকুব আলী হকসাব জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে জহির দ্বিতীয়। ভাগ্য বদলের আশায় প্রবাসে গেলেও মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।