× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৮:৩৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে আবহাওয়া আবারও বৈরীরূপ নিলে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে জানান, সোমবার (২০ মার্চ) সকালে টেকনাফের দমদমিয়ার বিআইডব্লিউটিএ এর জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দ্যেশে পর্যটকবাহী তিনটি জাহাজ ছেড়ে যায়।

জাহাজ তিনটি হলো- এমভি পারিজাত, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ। এ সময় জাহাজগুলোতে অন্তত তিনশত পর্যটক ছিলেন।

গতকাল রবিবার ভোর রাত থেকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আবহাওয়ার বৈরী পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। এতে চলতি পর্যটন মৌসুমে ওই নৌরুটে চলাচলকারি আটটি জাহাজ বন্ধ রাখা হয়। জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার (১৮ মার্চ) সেন্টমার্টিনে আটকা পড়েছিল প্রায় পাঁচ শতাধিক পর্যটক।

মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রবিবার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। সোমবার সকালে টেকনাফ থেকে জাহাজ তিনটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকালে ওই তিন জাহাজ যোগে আগের দিন আটকা পড়া পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যার আগেই তারা টেকনাফ ফিরবেন।’ 

তিনি আরও বলেন, ‘দুপুর আড়াইটা পর্যটন টেকনাফের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে শুরু করেছে। এরপরও আবহাওয়ার পরিস্থিতি বিরূপ আকার ধারণ করলে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হবে।’ 

এদিকে আটকা পড়া পর্যটকরা যাতে কোন ধরণের হয়রানি ও ভোগান্তির শিকার হতে না হয়- এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইন-শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা