× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বাসচাপায় ট্রাকচালক নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৬:৫৫ পিএম

অংলকরণ প্রবা

অংলকরণ প্রবা

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ইরফান মিয়া নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, ইরফান পৌলি এলাকার মৃত বাবর আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক। তিনি মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবু নাথ সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক বাস নিয়ে পালিয়ে গেছে। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা