× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনডিসির প্রতিনিধি দলের বাগেরহাট পরিদর্শন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৮:১২ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৮:৩৮ পিএম

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনে ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। প্রবা ফটো

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনে ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। প্রবা ফটো

শিক্ষা সফরের অংশ হিসেবে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৩ সদস্যের স্বশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিধি দলের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক বাগেরহাটের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এনডিসি দলকে অবগত করেন।

তখন সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজারকে আন্তর্জাতিক ভ্রমণ-গন্তব্য হিসেবে এসবের তাৎপর্য ও সম্ভাবনা তুলে ধরা হয়। এ ছাড়া স্থানীয় জনগণের আর্থসামাজিক বিষয় ও বিভিন্ন উন্নতিকল্পে দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইন বাগেরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিনিধি দলে বাংলাদেশ সেনাবাহিনীর আটজন ব্রিগেডিয়ার জেনারেল ও তিনজন মেজর, নৌবাহিনীর একজন কমডোর, বিমানবাহিনীর একজন এয়ার কমডোর, সিভিল সার্ভিসের তিনজন যুগ্ম সচিব ও বন্ধুপ্রতিম দেশ মিসর, ভারত, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও সুদানের সশস্ত্র বাহিনীর ছয়জন সদস্য রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা