× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালদা থেকে বালু উত্তোলন করায় জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৫:৪০ পিএম

হালদা পয়েন্ট থেকে জব্দ করা বালু। প্রবা ফটো

হালদা পয়েন্ট থেকে জব্দ করা বালু। প্রবা ফটো

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজসংলগ্ন হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলনের দায়ে তাদের জরিমানা করা হয়।

দণ্ডিতরা হলেন- ফরহাদাবাদ মন্দাকিনী এলাকার বাসিন্দা হাসান মিয়া ও নাজিরহাট এলাকার বাসিন্দা মো. মানিক। 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতের আঁধারে নাজিরহাট কলেজসংলগ্ন হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলন করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুজনকে ৫০ হাজার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। এ সময় হালদা পয়েন্ট থেকে ৮ ট্রাক বালু জব্দ করে ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়েছে।’

এ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা