× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৯:৩৪ পিএম

অলংকরণ প্রবা

অলংকরণ প্রবা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ প্রতিদিনের বাংলাদেশকে ভাড়াবাসা থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কল্পনা রানী সুনামগঞ্জের তাহেরপুর থানার ইন্দ্রপুর গ্রামের দিনেশ চন্দ্র বর্মনের মেয়ে। পলাতক স্বামী হলেন একই এলাকার অঞ্জু বর্মন।

স্থানীয়দের বরাতে এসআই ইমতিয়াজ জানায়, ভিকটিম কল্পনা রানী স্বামীর সঙ্গে গত ২৭ জানুয়ারি কোনাবাড়ী থানাধীন আমবাগ তার পিতার ভাড়াবাসায় বেড়াতে আসেন। তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ ছিল। তাদের বাসায় রেখে আজ শুক্রবার সকাল সাতটার দিকে কল্পনার পিতা কাজে বের হন। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা বাইর থেকে তালা লাগানো অথচ ভেতরে কল্পনা রানীর ছয় বছরের মেয়ে রয়েছে। তখন শাবল দিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে কল্পনা। 

এসআই ইমতিয়াজ বলেন, ‘খবর পেয়ে ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে কল্পনার স্বামী পলাতক রয়েছে। এই স্বামী কল্পনার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী মারা যাওয়ার পর ১০ মাস আগে তাদের বিয়ে হয়। আগের ঘরে জুই নামে ছয় বছরের একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তার স্বামী গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা