× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৫:০৭ পিএম

উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রবা ফটো

উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রবা ফটো

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এবং বিশেষ অতিথি হিসেবে দৌলতপুর বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।

এছাড়া কাজী আল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  

শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা