× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামি বক্তার জিহ্বা কর্তন, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৯:০০ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৯:২৪ পিএম

ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার চারজন। প্রবা ফটো

ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার চারজন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেনবিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের জাকির হোসেন জাক্কু, মাহবুবুল আল শিমুল, একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের মো. সুমন, কুমিল্লার দেবিদ্বারের বিংলাবাড়ি গ্রামের আমিরুল ইসলাম রিমন।

বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের পৈরতলায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক।

তিনি বলেন, ‘গত ৫ মার্চ বিজয়নগরের দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আখাউড়ার রামধননগর এলাকায় শরীফুল ইসলাম ভূঁইয়ার ওপর হামলা করে আসামিরা। এ সময় তার জিহ্বা কেটে দেওয়া হয়। এ ঘটনায় ইসলামি বক্তার চাচা আখাউড়ায় থানায় মামলা করেন। পরে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

তিনি আরও বলেন, ’আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শরীফুল ইসলাম ভূঁইয়ার বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সেই বক্তব্যের ওপর ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়ে জিহ্বা কেটে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় সঙ্গে থাকা সহযোগীকেও আহত করে আসামিরা।’

গ্রেপ্তার আসামিদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা