× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির ভেন্যু বাতিলে বগুড়াবাসীর মানববন্ধন

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ২১:৪৭ পিএম

বিসিবির ভেন্যু বাতিলে বগুড়াবাসীর মানববন্ধন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়াবাসী। শনিবার (৪ মার্চ) বিকাল চারটার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার সকল স্তরের মানুষ অংশ নেয়। এর আগে গত বুধবার (১ মার্চ) স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেওয়ার জন্য বিবৃতি দেয় বিসিবি।

মানববন্ধনে বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু বলেন, কেবল জাতীয় দলের মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম নয়, এই মাঠ থেকে উঠে এসেছেন অনূর্ধ্ব-১৯ দলের তামিম ও তৌহিদ হৃদয়। এ ছাড়া খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরও অনেক নারী ক্রিকেটারের উত্থানের পেছনে ভূমিকা রয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামের। আমরা বিসিবির সিদ্ধান্তের নিন্দা জানাই।

বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক পরিমল প্রসাদ রাজ বলেন, আমাদের দাবি একটা শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু হিসেবে ফেরত চাই। এর জন্য আমরা প্রয়োজনে বগুড়া জেলাবাসী সব কিছু করতে প্রস্তুত আছি।

বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ খান রনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা শহীদ চান্দু স্টেডিয়ামে খেলার আয়োজনে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হুট করে বিসিবির এমন সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি। বিসিবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে শহীদ চান্দু স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে সচল করবে বলে আশাবাদী।

ক্রীড়া সংগঠক ও সমাজসেবী মাহবুব আলম জিয়নের সভাপতিত্বে ও ছাত্রনেতা মুকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার তানভীর আলম রিমন, জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুব সংগঠক মোশারফ হোসেন বুলবুল প্রমুখ।

এদিকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, আমার চেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে আমার আবেদনের বিষয়টি প্রতিমন্ত্রী ও বিসিবি সভাপতি আলোচনা করেছেন। হয়তো পজিটিভ কিছু হতে পারে। সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা