× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিলেট অফিস

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ২১:৪৭ পিএম

শর্মী রানী নাথ। সংগৃহীত ফটো

শর্মী রানী নাথ। সংগৃহীত ফটো

সিলেট নগরীর টিলাগড় এলাকার একটি হোস্টেল থেকে শর্মী রানী নাথ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শর্মী দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের শতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ’দুপুর দুটার দিকে পুলিশ ওই হোস্টেলের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত শর্মীর মরদেহ উদ্ধার করে। শর্মী এক বছর ধরে এ হোস্টেলের দ্বিতীয় তলায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা