× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯৯ নম্বরে কল

রুমে আটকা পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৮:৫১ পিএম

রুমে আটকা পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মা রান্না করছেন। বাবা গেছেন বাইরে। এমন সময় দুই বছরের মেয়ে আটকা পড়ল বেডরুমে। সে দরজা খুলতে পারে না। বাইরে থেকেও দরজা খোলার উপায় নেই। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন মা। তখন তিনি প্রতিবেশীর পরামর্শে ফোন করেন ৯৯৯ নম্বরে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিভাগের পরিদর্শক আনোয়ার সাত্তার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার (০১ মার্চ) ৯৯৯ নম্বরে ওই মায়ের কলটি রিসিভ করেন কনস্টেবল সালমান। তিনি তাৎক্ষণিকভাবে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পটুয়াখালী বিএডিসি কার্যালয়ের সামনে ওই বাসায় যান। তারা হাইড্রলিক স্প্রেডার দিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করেন।

এ ছাড়া ৯৯৯ নম্বরে কল পেয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে পরিদর্শক আনোয়ার জানিয়েছেন। একই বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি পাবনার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে রজব আলী নামে এক ব্যক্তি অপহৃত হন। ওই দিন রাত সাড়ে ১১টায় তার ভাই ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের অনুরোধ করেন। ৯৯৯ নম্বরে আসা কলটি রিসিভ করেন কনস্টেবল এএসএম ফয়সাল। তিনি তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ থানা ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে ফোন করেন। খবর পেয়ে গোয়ালন্দ নৌপুলিশের একটি দল প্রায় দুই ঘণ্টা পদ্মা নদীর বিভিন্ন চরে অভিযান চালায়। পরে তারা দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ৫ কিলোমিটার পুব দিকে পদ্মা নদীর মাঝখানে একটি চর থেকে তাকে উদ্ধার করে। ৪২ বছর বয়সি এই ব্যক্তিকে তার আত্মীয়-স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরিদর্শক আনোয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা