বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯ পিএম
বরগুনার তালতলী থেকে তক্ষক উদ্ধার করার কথা জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
পরে বন বিভাগ ও উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সেটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড জানায়, তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহলের সময়ে ফাতরার বনে এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। তাকে দাঁড়ানোর সংকেত দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। পরে বন বিভাগ ও ইউএনওর মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে সেটি অবমুক্ত করা হয়।