× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৯ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৮ পিএম

দুর্ঘটনাকবলিত বাস। প্রবা ফটো

দুর্ঘটনাকবলিত বাস। প্রবা ফটো

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছে রবিবার (২৬ জানুয়ারি) বিকালে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনায় ট্রাকের চালক মারা গেলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বাসের যাত্রীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা