× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁওয়ে সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ ৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। প্রবা : ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। প্রবা : ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লিকেজের আগুন থেকে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ ফ্রেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. সজিব, মো. রুবেল, মো. মামুন মিয়া ও মো. জাকারিয়া।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ওই বাসার রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে কয়েকজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে শুনেছি। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। আহতদের অবস্থা এ মুহূর্তে বলা যাচ্ছে না।’

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, গ্যাস লিকেজের আগুন থেকে কাঁচপুরে চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা