× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৯ পিএম

কালাইয়ে সড়ক দুর্ঘটনার পর স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

কালাইয়ে সড়ক দুর্ঘটনার পর স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

জয়পুরহাটের কালাই উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই চালকের নাম মোমিন উদ্দিন। তিনি কালাইয়ের আহম্মেদাবাদ হাতিয়র গ্রামের ফকির উদ্দিনের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন । 

তিনি বলেন, মোমিন উদ্দিন শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে মাছ চাষি মোস্তফিজুরের মাছ বিক্রির উদ্দেশে গাইবান্ধায় যাচ্ছিলেন। পথে পাঠানপাড়া-বৈরাগীরহাট সড়কের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে ভটভটির বডি ও ইঞ্জিনের অংশ ভেঙে যায়। এতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালক ও মাছ চাষি দুজনই আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভটভটি চালক মোমিনকে মৃত ঘোষণা করেন। আহত মোস্তফিজুরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহদি জিয়াউর রহমান হাসপাতালে পাঠান বলেও জানান তিনি।

মোমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা