× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাজতে যুবক

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৭ পিএম

এস এম শামীম। প্রবা ফটো

এস এম শামীম। প্রবা ফটো

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় এস এম শামীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) শামীমকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শাল্লা থানার উপপরিদর্শক আব্দুল আলীম জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের আম্বরখানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার কর হয়। শামীম শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কসবাহাটির বাসিন্দা।

গত ১১ ফেব্রুয়ারি জয়া সেনগুপ্তাকে নিয়ে শামীম ফেসবুকে একটি মানহানিকর পোস্ট দেন। শামীমের ওই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভ জানান আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও। 

১২ ফেব্রুয়ারি রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শাল্লা থানায় মামলা করেন। মামলায় অপু উল্লেখ করেন, শামীম জামাত শিবিরের গুপ্তচর। তিনি সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। ওই মামলায় শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ’সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক ও মিথ্যা তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এস এম শামীমকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা