× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা ছু‌টি‌তে করমজলে পর্যটকের ভিড়

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০ পিএম

পর্যটকরা বনের নানা প্রা‌ন্তে ছুটে বে‌ড়ি‌য়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। প্রবা ফটো

পর্যটকরা বনের নানা প্রা‌ন্তে ছুটে বে‌ড়ি‌য়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। প্রবা ফটো

সাপ্তাহিক ও শবে মেরা‌জসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। শুক্রবার থেকেই এই ভিড় বাড়তে থাকে। আগত পর্যটকরা ট্রলার ও লঞ্চযোগে বনের নানা প্রা‌ন্তে ছুটে বে‌ড়ি‌য়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। আজ শনিবারও (১৮ ফেব্রুয়ারি) পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে। আগামীকাল রবিবার এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন করমজল পর্যটন কে‌ন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা।

করমজল পর্যটন স্পটে শনিবার সকালে কথা হয় সুন্দরব‌নে ঘুর‌তে আসা ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থী অনির্বাণ মহলদা‌রের সঙ্গে। তি‌নি ব‌লেন, ‘অ‌ভিজ্ঞতা খুবই চমৎকার। শুধু ব‌ই প‌ড়ে প‌ড়ে সুন্দরব‌নের সৌন্দর্য উপল‌ব্ধি করা যায় না। আমরা এখা‌নে না আস‌লে বুঝ‌তেই পারতাম না সুন্দরবন আস‌লেই কত সুন্দর। পর‌তে পর‌তে বৈচিত্র্য আমা‌দের‌কে হাতছা‌নি দি‌য়ে‌ছে সবসময়। তাই আমরা সিদ্ধান্ত নি‌য়ে‌ছি তিন দিন এখা‌নে থে‌কে আরও ভা‌লভা‌বে সুন্দরবন‌কে দেখ‌বে।’

ঢাকার মু‌ন্সিগঞ্জ থেকে আসা ‌শিক্ষক পান্না বেগম বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়া‌তে প‌রিবা‌রের সবাই মি‌লে সুন্দরব‌ন ভ্রমণের জন্য অল্প সম‌য়েই আস‌তে পে‌রে‌ছি। সাপ্তা‌হিক ছু‌টির পাশাপা‌শি শবে মেরা‌জের ছু‌টি পে‌য়ে বে‌ড়ি‌য়ে পড়লাম।’


ট্যুর অপারেটর ব্যবসায়ী গোলাম রহমান বিটু বলেন, ‘টানা তিন দিনের ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকে অন্তত ১৫০টিরও বেশি ট্রলার ও লঞ্চ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে প্রায় তিন হাজারেরও বেশি পর্যটক ভ্রমণ করছেন। মূলত সাপ্তাহিক ও শবে মেরা‌জের ছুটি উপলক্ষ্যে বেশি সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে।’

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাপ্তাহিক ও শবে মেরা‌জের টানা ছুটিতে করমজলে পর্যটকদের ভিড় বাড়‌তে শুরু ক‌রে‌ছে। ছুটির প্রথম দিন প্রায় তিন হাজার পর্যটক এখানে এসেছেন। আগামীকাল শবে মেরা‌জের ছু‌টি‌তে পর্যটকদের চাপ আ‌রও বাড়বে। টানা ছুটিতে অন্যান্য দিনগু‌লোর থে‌কে অ‌নেক বেশি আয় হবে।’

করমজল ছাড়াও সুন্দরবনের অন্যান্য পর্যটন কেন্দ্রগু‌লো‌তেও পর্যটকদের ভিড় বেড়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা