× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেটকার চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২১ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৪ এএম

অলংকরণ প্রবা

অলংকরণ প্রবা

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকারের চাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হাজীনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনা মিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন। তারা ঘাটাইলের একটি গ্যারেজে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই তিনজন মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে অন্য দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী মারা যান।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে। গাড়িটি জব্দ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন এসআই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা