× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ

দমকা হাওয়ার কবলে জাহাজ, পর্যটকদের মাঝে আতঙ্ক

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২১ পিএম

দমকা হাওয়ার কবলে জাহাজ, পর্যটকদের মাঝে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী এমভি পারিজাত নামে জাহাজটি ২৪০ পর্যটক নিয়ে ফেরার পথে দমকা হাওয়ার কবলে পড়ে। এতে পর্যটকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে তাদের অনেকে কান্নাকাটি করেন। নারী, শিশুকসহ অসুস্থ হয়ে পড়েন কয়েকজন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিন টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে জাহাজটি ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

জাহাজে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী। তাদের কয়েকজন জানান, সেন্টমার্টিন জেটি থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি দুলতে থাকে। এ সময় জাহাজে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সন্ধ্যা ছয়টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছালে সবার মাঝে স্বস্তি নেমে আসে। এরপর সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। 

এ ব্যাপারে জানতে জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ সোহেলের ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, দমকা হওয়ার কবলে পড়লে বঙ্গোপসাগর উত্তাল হয়ে জাহাজটি দুলতে থাকে। এতে করে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সাবাই নিরাপদেই ফিরেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা