× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল চুরির পর মাইক ভাড়া করে চোরকে গালি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২২ পিএম

মোবাইল চুরি হওয়ার পর ক্ষোভে মাইক ভাড়া করে চোরকে গালি দেন পান ব্যবসায়ী ফয়েজ মিয়া। ছবি : সংগৃহীত

মোবাইল চুরি হওয়ার পর ক্ষোভে মাইক ভাড়া করে চোরকে গালি দেন পান ব্যবসায়ী ফয়েজ মিয়া। ছবি : সংগৃহীত

বাড়ি থেকে দুটি মোবাইল চুরি হয়ে যায় পান ব্যবসায়ী ফয়েজ মিয়ার। একটি স্মার্ট ও একটি ফিচার ফোন হারিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। এরপরই করেন মাইক ভাড়া। তারপর সেই মাইকে গালিগালাজ করতে থাকেন ফয়েজ মিয়া। 

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। এমন মাইক ভাড়া করে চোরকে গালি দেওয়ার ঘটনা এরই মধ্যে জেলায় চাউর হয়েছে। এ ঘটনাকে অনেকেই অভিনব প্রতিবাদ বলেও উল্লেখ করছেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা ফয়েজ মিয়ার ভৈরবে পৌর শহরের ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয় গত ৯ ফেব্রুয়ারি। পরদিন ফয়েজ মিয়া ক্ষোভে, অভিমানে ও দুঃখে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন। 

মাইকে গালাগাল করার ২৫ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

৬৫ বছর বয়সি ফজল মিয়া জানান, তার চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন ও একটি ফিচার ফোনের বাজারমূল্য ১৭ হাজার ৫০০ টাকা। 

ভুক্তভোগী ফয়েজ মিয়া জানান, তিনি গরিব মানুষ। ক্ষুদ্র পান ব্যবসায়ী। দুটি মোবাইল চুরি হয়ে যাওয়ায় তিনি চরমভাবে আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। 

তিনি বলেন, ‘তাই জেদ ও ক্ষোভে মাইক ভাড়া করে এনে নিজের ক্ষোভ মেটাতে ইচ্ছামতো …. চোরদের গালিগালাজ করেছি।’

ফয়েজ বলেন, ‘কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব হতাশা ও কষ্টের কারণে আমি এ কাজ করতে বাধ্য হয়েছি।’

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। পরে তার সঙ্গে যোগাযোগ করেছি। তাকে থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা