× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুরে এমপি ও ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৪ এএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩০ এএম

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ও গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন। প্রবা ফটো

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ও গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন। প্রবা ফটো

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ও গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেনের দ্বন্দ্ব প্রকাশ্যে।

দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহজাদপুর উপজেলায় খালা ইউনিয়নে বালু উত্তোলন নিয়ে মানববন্ধনে আব্দুল বাতেন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতাকে দোষারোপ করেন। এর প্রতিক্রিয়ায় চেয়ারম্যানকে প্রতিবন্ধী ও পাগল বলে মন্তব্য করেন এমপি। অপরদিক এমপিকে অর্বাচীন বলে চ্যালেঞ্জ ছুড়ে ভোটে দাঁড়ানোর কথা বললেন চেয়ারম্যান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তা ও ফেসবুকে পোস্ট দিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা এক ভিডিও বার্তায় বলেন, ‘শাহাজাদপুর আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। কিছু কর্মী আত্মঘাতি হয়ে পড়েছে। গালা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেন। তিনি ইউনিয়নে অফিস ঠিকমতো করেন না। বাসায় বসে তার পরিষদে কাজ করে। যেটা আইনত অপরাধ। তিনি একাধিক বিয়ে করেছেন। তার ছোট বউকে দিয়ে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড বিক্রি করে। চেয়ারম্যান একজন প্রতিবন্ধী। চেয়ারম্যান আমার বিরুদ্বে ষড়যন্ত্র করছেন। আমি কোনো বালু ব্যবসার সাথে জড়িত নই।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যানকে প্রতিবন্ধী এই কারণেই বলেছি, তিনি বলেছেন এবার এমপি মনোনয়ন পেলে নৌকা ভাটিয়ে দেবে। এ এলাকায় আমার জনপ্রিয়তা অনেক। তাই নৌকার তলি কেউ ভাটিয়ে দিতে পারবে না। আমি সত্যের পথে আছি, সবসময় থাকব।’

চেয়ারম্যান আব্দুল বাতেন সামাজিক মাধ্যমে (ফেসবুক) পোস্ট করে বলেন, ‘আমার পরিবারের তিন ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তিনি এমপি হয়ে একজন জনপ্রতিনিধির নামে এই ভাষায় কথা বলে এটা আমার জানা ছিল না। প্রধানমন্ত্রী আমাকে দুইবার নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি তিনবারের চেয়ারম্যান অথচ আমি নাকি পাগল, প্রতিবন্ধী।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি এবার মনোনয়ন চাইব। শাহজাদপুরে গুটি কয়েক মানুষ তার পিছনে আছেন। এমপি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলেন। আমি প্রতিবাদ করায় আমাকে প্রতিবন্ধী, পাগল বলেছেন। চ্যালেন্স করে বলছি, আপনি আসেন ভোট করি দেখি আপনে কত ভোট পান আর আমি কত ভোট পাই। আমি প্রতিবন্ধী হলে তিনি অর্বাচীন।

চেয়ারম্যান ও এমপির এমন দ্বন্দ্ব নিয়ে জেলার রাজনৈতিক মহল থেকে শুরু করে সকল মহলে আলোচনা-সমালোচনা চলছে।

বিষয়টি নিয়ে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন এমপি মেরিনা জাহান কবিতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা