× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭ পিএম

নিহত কলেজছাত্র ওমর ফারুক। প্রবা ফটো

নিহত কলেজছাত্র ওমর ফারুক। প্রবা ফটো

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদপুর মাদ্রাসার সামনে বাজার বটতলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
কলেজছাত্র ওমর ফারুক বিরামপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার আব্দুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, কলেজ থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয় কলেজছাত্র ফারুক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসনাথ ইয়াসমিন বলেন, ‘সড়ক দুর্ঘটনার পর ওই ছাত্রকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা