× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বিমানবন্দরে হত্যা মামলার আসামি রোহিঙ্গা নাগরিক আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১০ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ফটো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ফটো

সৌদি আরব যাওয়ার পথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসাদ উল্লাহ নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আসাদ উল্লাহ বাংলাদেশ বিমানের বিজি ১৬৫ ফ্লাইটের যাত্রী ছিলেন। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি সৌদি আরবের জেদ্দা যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে এলে ইমিগ্রেশন পুলিশ আটক করে।’

বিমানবন্দরের পরিচালক আরও বলেন, ‘আসাদ উল্লাহ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি উখিয়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আসাদ উল্লাহ নামে এক রোহিঙ্গার আটকের কথা শুনেছি। মামলার নথি না দেখে বিস্তারিত বলা যাচ্ছে না।’ তবে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাদ উল্লাহ ৯ জানুয়ারি উখিয়া থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা