× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মানসিক ভারসাম্যহীন’ ভাইয়ের দায়ের কোপে বৃদ্ধের মৃত্যু, আটক

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাইয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, অভিযুক্ত ছোট ভাই মানসিকভাবে ভারসাম্যহীন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার সুনুই এলাকা থেকে অভিযুক্ত মোজাম্মেল মিয়াকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বড় ভাই ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের ৬৫ বছর বয়সি কবির মিয়া।

এসব বিষয় নিশ্চিত করে এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল নিহতের পরিবারের বরাতে জানান, জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন। প্রায় ৭ বছর পূর্বে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সহোদর বড় ভাই কবির মিয়া বাড়ির পেছনে ডোবায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় পেছন থেকে হঠাৎ কবির মিয়ার মাথায় কোপ দেন মোজাম্মেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা