× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯ পিএম

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওমর ফারুখ। প্রবা ফটো

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওমর ফারুখ। প্রবা ফটো

খুলনায় স্ত্রীকে হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম ওমর ফারুখ। তিনি খানজাহান আলী থানার পাড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত  ছিলেন। 

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত ওমর ফারুখকে সাজা দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে খানজাহান আলী থানার পাড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছেলে ওমর ফারুখের সঙ্গে একই এলাকার খলিলুর রহমানের মেয়ে নুপুরের বিয়ে হয়। ওমর ফারুখ ও নুপুরের সংসারে এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে ওমর ফারুখ প্রায়ই নুপুরকে মারধর করতেন। 

এরই জেরে ২০১৮ সালের ১৭ জুলাই নুপুরকে হত্যা করা হয়। এ ঘটনায় ওমর ফারুখকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ আসামি ফারুখকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার উপপরিদর্ক (এসআই) সুমঙ্গল কুমার দাশ ওমর ফারুখকে অভিযুক্ত করে একই বছরের ১৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে ১৪ জনের মধ্যে ১০ জন সাক্ষ্য দেয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা