× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গঙ্গাবিলাসের পর্যটকদের নেছারাবাদ পরিদর্শন

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৪ পিএম

গঙ্গাবিলাসের পর্যটকদের ফুল দিয়ে বরণ করছেন পুলিশের কর্মকর্তারা। প্রবা ফটো

গঙ্গাবিলাসের পর্যটকদের ফুল দিয়ে বরণ করছেন পুলিশের কর্মকর্তারা। প্রবা ফটো

নদীপথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’-এর ২৮ পর্যটক পিরোজপুরের নেছারাবাদের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় পর্যটকরা নেছারাবাদের বিভিন্ন স্থান পরিদর্শনে বের হন।

প্রথমে আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরে সকাল ১০টায় ট্রলারে করে ২৮ পর্যটক (২৭ জন সুইজারল্যান্ডের ও একজন জার্মানি নাগরিক) নেছারাবাদ থানায় পৌঁছান । এ সময় থানায় পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন ও নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন। তারপর পর্যটকরা উপজেলা সদরের পৌর শহরের মূল বন্দর ঘুরে দেখেন। এরপর সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ‌্যালয়ের সামনে ভাসমান কাঠের বাজার ঘুরে দেখেন। ভ্রমণকালে তারা ব্যবসায়ী ও স্থানীয় দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পর্যটকরা ট্রলারে করে বানারীপাড়া হয়ে বরিশালের দিকে যাত্রা করেন।

বাংলাদেশের গাইড ‘জার্নিপ্লাস ট‌্যুর অপারেটর’-এর প্রধান নির্বাহী তৌফিকুর রহমান বলেন, ‘৫১ দিনের এই ভ্রমণে বাংলাদেশ ও ভারতের ২৭ নদীর ৩ হাজার ২০০ কিলোমিটার অতিক্রম করবে এই তরী। বাংলাদেশ ও ভারতের প্রায় ৫০টি ট‌্যুরিজম স্পট ঘুরে দেখবেন পর্যটকরা।’

প্রমোদতরী গঙ্গাবিলাসের চেয়ারম‌্যান রাজ সিং বলেন, ‘ভবিষ‌্যতেও এমন ভ্রমণ অব‌্যাহত থাকবে। আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত-বাংলাদেশর মধ্যে এমন আরও নৌভ্রমণ পরিচালনা করা হবে। এ ভ্রমণের মাধ্যমে দুদেশের মধ‌্যে সুসম্পর্ক গড়ে উঠবে।’

নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন বলেন, ‘পর্যটকদের দল নেছারাবাদে থাকাকালে সার্বক্ষণিক সহযোগিতা করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা