প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২২ ২১:১০ পিএম
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলার ঘোষপুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির এসআই মোফাক্কারুল ইসলাম।
এ ঘটনায় নিহতরা হলেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান (৩৮) ও চারঘাট উপজেলার রাশেদুল ইসলাম (৩০)।
এসআই মোফাক্কারুল ইসলাম জানান, নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে গেলে এর যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান রাশেদুল ।
দুর্ঘটনায় লেগুনার আরো ১০ জন আহত হয়েছেন জানিয়ে এসআই বলেন, আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা করা হয়েছে।