× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৬ এএম

অভিযুক্ত দেলোয়ার হোসেন। প্রবা ফটো

অভিযুক্ত দেলোয়ার হোসেন। প্রবা ফটো

ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে ওই নারী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে সোমবার বিকালে পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করে।

পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উত্তর আলীপুর এলাকার জসিম উদ্দিন দুলালের ছেলে দেলোয়ার হোসেন এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং দুই সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে গত চার বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। দুই সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। নানা অজুহাতে বেশ কয়েকবার মারধর করা হয় তাকে। গত দুই মাস আগে প্রবাসফেরত স্বামীর কাছেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন ওই নারী। পরে বাধ্য হয়ে স্বামী ও ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, রাতের বেলায় কয়েকবার দেলোয়ারকে ধাওয়া করেছি। পরিবার-পরিজন নিয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি ভুক্তভোগীর পরিবার আমাকে জানিয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) হাসান ইমাম ধর্ষণের মামলায় আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা