× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে নিজ ঘরে নারীর গলাকাটা মরদেহ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৯ পিএম

অলংকরণ প্রবা।

অলংকরণ প্রবা।

নড়াইলের লোহাগড়ায় আন্না বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের আলিম শেখের স্ত্রী। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের আলিম শেখের স্ত্রী আন্না বেগম বাড়িতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করেছে।

তার স্বামী আলিম শেখ জাহাজে চাকরি করেন। ছেলে ও মেয়ে বাড়িতে ছিলেন না। আন্না বেগম বাড়িতে একাই ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা