দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৮ পিএম
ফাইল ফটো
দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যুবকের কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিরামপুর ফ্লাটফর্মের আগে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে।
পার্বতীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিরামপুর ফ্লাটফর্মে পৌঁছানোর আগে দৌড়ে ট্রেনে উঠতে চেষ্টা করেন ওই যুবক। ট্রেনটি চলমান ছিল। তখন তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি একেএম নুরুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা উদ্ধার করে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।