× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৩ পিএম

নিহত জায়েদ জোয়ার্দ্দার। প্রবা ফটো

নিহত জায়েদ জোয়ার্দ্দার। প্রবা ফটো

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃতু হয়।

নিহত জায়েদ জোয়ার্দ্দার সদরের হাজিপুর ইউনিয়নের মসিয়ার জোয়ার্দ্দারের ছেলে। তিনি হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজাহারুল হক আখরোট জানান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আর্জু মোল্লা ও হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার তাহাজ্জত হোসেনের সাথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জায়েদ জোয়ার্দ্দারের সামাজিক বিরোধ চলে আসছে।

এর জের ধরে শনিবার বিকাল ৩টায় স্থানীয় নিজ ধানক্ষেতের জমিতে সার বোনার সময় প্রতিপক্ষ আর্জু মোল্লা ও তাহাজ্জত মেম্বারের বাহিনীর ১৫ থেকে ২০ জন সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জায়েদ জোয়ার্দ্দারের উপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ভোরে তার মৃতু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, সামাজিক বিরোধের জের ধরে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় জায়েদ জোর্য়াদ্দার নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মৃতদেহের ময়নাতদন্ত চলছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা